• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়া ৬৪ বিজিবি’র অভিযান: শীলখালীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক কাল কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শেষ মুহূর্তে প্রস্তুত পর্যটন নগরী সিজারের ফাঁদে মাতৃত্ব: কক্সবাজারে আশঙ্কাজনকহারে বাড়ছে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কক্সবাজারে থাইগ্লাস দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরকীয়ার জেরে আত্মহত্যার ধারণা অলিয়াবাদ দোয়েল কার গাড়ি সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ এবার ইয়াবাসহ আটক ইতিহাসে প্রথমবার: ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে ১৩টি মুসলিম দেশ কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি গ্রেফতার টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে সার জব্দ, আটক ১ আইনি জটিলতার ভয়? নিষিদ্ধ দলের নেতাকর্মীদের অংশ নেওয়া আটকানোর উদ্যোগ বাদ দিল কমিশন কক্সবাজার রামু, মাদ্রাসা শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ১২ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ আটক ৩

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৪০ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারে মাদকবিরোধী পৃথক তিনটি অভিযানে ১২ হাজার ১৪৪ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও দুটি বাটন ফোন জব্দ করা হয়।

সোমবার (৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুখাল চেকপোস্টের তল্লাশি দল গত ৬ জুন রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় অভিযান চালিয়ে নোয়াখালীর সদর উপজেলার বাসিন্দা মো. আবু তাহের (৪০)-কে আটক করে। এ সময় তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯৪ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
এরপর ৭ জুন দুপুর ১২টা ২০ মিনিটে একই চেকপোস্টে পরিচালিত আরেকটি অভিযানে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে চালক সৈয়দ হোসেন (৩৩)-এর কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি বাটন ফোন জব্দ করা হয়। আটক সৈয়দ হোসেন উখিয়ার জালিয়াপালং এলাকার বাসিন্দা।

সর্বশেষ সোমবার (৮ জুন) সকাল ১১টা ১০ মিনিটে রেজুখাল চেকপোস্টে পরিচালিত অভিযানে টেকনাফের হ্নীলা এলাকার বাসিন্দা মো. আরাফাত মিয়াকে আটক করা হয়। বিজিবির সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি তার পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তার শরীর থেকে পায়ুপথের মাধ্যমে ১ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত মালামাল এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd