• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা?

৩ লাখ টাকা মুক্তিপণ দাবি: কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১।

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮৩ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান : কক্সবাজার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে অপহৃত এক শিশুকে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন সকাল ৯টার দিকে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার নিজ বাড়ি থেকে ৪ বছর বয়সী শিশু আরভি হোসেনকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারী। এ ঘটনায় শিশুটির মা সুমি আক্তার বিষয়টি কক্সবাজার সদর মডেল থানাকে অবহিত করেন।
অভিযোগ পাওয়ার পর কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল অপহরণকারীর অবস্থান শনাক্ত করতে মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (৭ জুন) বিকেল ৪টা ৩৫ মিনিটে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ডেইঙ্গাপাড়া এলাকা থেকে অপহৃত শিশু আরভি হোসেনকে উদ্ধার করা হয়।

একই অভিযানে অপহরণের ঘটনায় জড়িত রং বাহার (২৬) নামের এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রং বাহার উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪, ব্লক ডি/১৪ এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
উদ্ধার হওয়া শিশু আরভি হোসেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার সাদ্দাম হোসেন ও সুমি আক্তারের সন্তান।
কক্সবাজার সদর মডেল থানা জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd