• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা?

মার্কিন নাগরিক ৪ বছরের শিশু উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৬০ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়ন এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে অপহরণের শিকার ৪ বছর বয়সী এক মার্কিন নাগরিক (শিশু) ভিকটিমকে উদ্ধার এবং অপহরণচেষ্টায় জড়িত সংঘবদ্ধ চক্রের ০৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

গ্রেফতারকৃত আসামি শাহাব উদ্দিন (২৮), পিতা- আব্দুস ছালাম, মাতা- আনোয়ারো বেগম, সাং- নতুন পল্লান পাড়া (০৪ নং ওয়ার্ড), কেফায়েত উল্লাহ্ (২৪), পিতা- হাফেজ উল্লাহ্, স্থায়ী সাং- নাইটং পাড়া (০২ নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা), বর্তমান সাং- মহেশখালী পাড়া (০৫ নং ওয়ার্ড) এবং আব্দুর রজব মিয়া (৩৫), পিতা- মৃত কামাল হোসেন, সাং- নতুন পল্লান পাড়া (০৪ নং ওয়ার্ড)। সকলেই কক্সবাজার জেলার টেকনাফ থানার স্থায়ী বাসিন্দা।

গতকাল ০২ জুন হতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি নিয়মিত টহল দল টেকনাফ থানার শাপলা চত্বর মোড় এলাকায় ডিউটি করাকালীন সময়ে সংবাদ প্রাপ্ত হয় যে, নতুন পল্লান পাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের চৌকস আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনাস্থলে স্থানীয় জনতা কর্তৃক অপহরণচেষ্টাকারী ৩ আসামীকে আটক করে মারধর করা অবস্থায় পাওয়া যায়। র‌্যাব সদস্যরা উত্তেজিত জনতার হাত থেকে আসামীদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরবর্তীতে উত্তেজিত জনতার মারধরে আহত আসামীদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

উপস্থিত স্থানীয় জনগণকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গতকাল মঙ্গলবার আনুমানিক ১২:১০ ঘটিকায় টেকনাফ সদর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল সাকিনের বাসিন্দা মোঃ জুবায়ের (৪০) এর বসত বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকে তার ভাগিনা, মার্কিন নাগরিক ৪ বছর বয়সী শিশু ভিকটিমকে একা পেয়ে ধৃত আসামীরা জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়।

উদ্ধারকৃত শিশু ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd