• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযান: ১.৫ টন কয়লাসহ চোরাচালানের মালামাল ও বোট জব্দ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১১২ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

চট্টগ্রাম, ৩১ মে: কর্ণফুলী নদীতে চোরাচালান রোধে অভিযান চালিয়ে ১.৫ টন খনিজ কয়লাসহ বিভিন্ন মালামাল ও একটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
গতকাল শুক্রবার (৩০ মে) রাত ৯টায় পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১.৫ টন খনিজ কয়লা, ৩০০ কেজি গম এবং ৩০ কেজি স্ক্র্যাপ জব্দ করা হয়। চোরাচালানে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করেছে কোস্ট গার্ড।
আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দকৃত আলামত ও চোরাচালান কাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd