• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ইয়াবা, বাংলা মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১ ভুয়া জন্মনিবন্ধন মামলায় সাবেক ইউপি সচিবের কারাদণ্ড, খালাস পেলেন চেয়ারম্যান টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ১ কেজি আইস জব্দ শিশু শিক্ষার্থীকে বলাৎকার: মাদ্রাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার রামুতে আভিযানিক দল: অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার রামু খুনিয়াপালং ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার র‌্যাব- ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার কক্সবাজার সীমান্তে ৬০০ অসহায় মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

কক্সবাজারে বিজিবি’র বড় সাফল্য: পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৯০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ মে) রাতে জেলার রেজুপাড়া সীমান্ত সংলগ্ন এলাকা থেকে এই বিশাল মাদকের চালানটি জব্দ করা হয়।
​কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান আশিক (পদাতিক) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এই সংবাদের ওপর ভিত্তি করে ১৮ মে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘বরইতলী’ নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান চলাকালীন বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ লক্ষ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা ট্যাবলেটের ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনি কার্যক্রম ও মামলা দায়েরের প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd