• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা?

কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযানে ২ হাজার ইয়াবাসহ নারী আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

কক্সবাজার,  দিদারুল আলম জিসান :

কক্সবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ২৭ বছর বয়সী ফাতেমা নামে এক নারীকে সন্দেহজনক মনে করে তল্লাশি করা হলে তার শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

ফাতেমার পিতার নাম নুরুল এবং মাতার নাম লতিবা। তার বাড়ি টেকনাফ উপজেলার চালবাগান ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মালামালসহ আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অভিযান সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। স্থানীয়রা মনে করেন, এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd