• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার

টেকনাফ থেকে কক্সবাজারগামী প্রাইভেটকারে ইয়াবা পাচার: উখিয়া ৬৪ বিজিবি’র তল্লাশিতে ৫০০ পিস ইয়াবাসহ এক আসামি গ্রেফতার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

টেকনাফের শীলখালীতে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারকালে উখিয়া ৬৪ বিজিবি’র হাতে আনুমানিক ৫০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী গ্রেফতার।

দিদারুল আলম জিসান: কক্সবাজার

গ্রেফতারকৃত আসামি কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন অগ্রাকুন্ডা গ্রামের বাসিন্দা জাফর আলম এর ছেলে মোঃ আব্দুল হাই (৩৫)।

গতকাল বুধবার উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, গতকাল ২২ এপ্রিল আনুমানিক ১৯৩০ ঘটিকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর একপর্যায়ে প্রাইভেটকারের যাত্রী মোঃ আব্দুল হাই (৩৫), পিতা-জাফর আলম, গ্রাম-অগ্রাকুন্ডা, পোস্ট-কুমারখালী, থানা-কুমারখালী ও জেলা-কুষ্টিয়াকে সন্দেহভাজন হওয়ায় তাকে বিশদভাবে তল্লাশী করা হলে তার নিকট হতে খাকী কসটেপ দ্বারা প্যাঁচানো ০১টি ছোট প্যাকেট যা গণনা করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লেখিত ইয়াবা ট্যাবলেট টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd