• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামু থানার তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত যুবক উদ্ধার কলাতলী মোড়ে র‍্যাব-১৫ এর অভিযান: ফেলে পালাল মাদক চক্র, উদ্ধার ১৮ কেজি গাঁজা রামু থানা পুলিশের অভিযানে ১২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, একজন গ্রেফতার রামু থানার ওসি পদে আরমানের নামে ভুল তথ্য ছড়াচ্ছে, বর্তমান ওসি মো: মনিরুল ইসলাম টেকনাফে পাহাড়ি এলাকায় তিন যুবক নিহত, মরদেহ উদ্ধার করল পুলিশ নওগাঁয় পরিবারের চার সদস্যকে গলা কেটে নৃশংস হত্যা, এলাকায় আতঙ্ক ঈদগড়-বাইশারি সড়কে অপহরণের আতঙ্ক, স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি অতিরিক্ত দাম ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল-খাদ্য মজুদ: খাতুনগঞ্জে কোস্ট গার্ডের ধরপাকড় চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড। কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন

রামু থানা পুলিশের অভিযানে ১২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কক্সবাজার, ২১ এপ্রিল ২০২৬: রামু থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ সময় বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভুইয়ার তত্ত্বাবধানে আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। রামু থানার এসআই মোহাম্মদ তৌহিদুল আরেফিন, এসআই মোহাম্মদ আনোয়ার, এএসআই মোঃ সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
অভিযানকালে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ড, মিঠারছড়া নতুনপাড়া এলাকা থেকে বেলাল হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়। আসামির দেখানো মতে তার বসতঘর থেকে ১২০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। দুপুর ৩টা ৩০ মিনিটে জব্দ তালিকা মূলে আলামত জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি বেলাল হোসেনের বিবরণ:
পিতা- আবু শামা, মাতা- আলমাছ খাতুন, সাং- মিঠাছড়া নতুনপাড়া, ৭নং ওয়ার্ড, জোয়ারিয়ানালা ইউনিয়ন, থানা- রামু, জেলা- কক্সবাজার।
উদ্ধারকৃত আলামত: ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd