কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি তিন টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের পাশে মরদেহটি পাওয়া যায়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় তিন টুকরো মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।তবে তদন্ত চলছে। আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী কোনো যুবকের বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।