• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক

কক্সবাজারে বিশেষ অভিযান: ৪ ছিনতাইকারী ও ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

জাওয়ান উদ্দিন,কক্সবাজার / ২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি: পর্যটন নগরী কক্সবাজারে বিশেষ অভিযানে ৪ জন ছিনতাইকারী ও ৫ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইকারী, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিনের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন—
মোঃ রফিক (৩৮), ফুলবাগ, চাউল বাজার এলাকা;
আব্দুল ওয়াহিদ (২৪), টেকপাড়া মোজাম্মেল কলোনী;
রহিম ওরফে রং চা (৩৮), সমিতি পাড়া;
আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২১), সত্তরের ঘোনা, পাহাড়তলী।

একই অভিযানে বিভিন্ন মামলার ৫ জন পরোয়ানাভুক্ত আসামীকেও গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—
রেহেনা আক্তার, নতুন বাহারছড়া;
কবির আহমদ, কলাতলী বিজয় নগর;
আবু বক্কর সিদ্দিক (৩৮), উত্তর নুনিয়াছড়া;
মোঃ আলম (২৮), নতুন বাহারছড়া;
আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২৪), সত্তরঘোনা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd