• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

তেল সংকটময় পরিস্থিতিতে প্রতিবেশী ভারত আবারও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে

নিউজ ডেস্ক। / ৩৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

বিশ্বব্যাপী জ্বালানি সংকটে চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ চলাচল ব্যাহত, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে সংকট।

৭ মার্চ: বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে। পর্যাপ্ত ডিজেলের অভাবে বন্দরের ডকে থাকা মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে পণ্য খালাস ও গন্তব্যে পরিবহন ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো। জ্বালানির ঘাটতিতে কয়লা পরিবহন বাধাগ্রস্ত হয়ে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে বলে জানা যায়।

এই সংকটময় পরিস্থিতিতে প্রতিবেশী ভারত আবারও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। অসমের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দ্বিতীয় দফায় আরও ৫ হাজার টন ডিজেল সরবরাহ করছে ভারত। আজ শুক্রবার (২৭ মার্চ) এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোয় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে গত ১৩ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন ডিজেল পাঠিয়েছিল ভারত। বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এই সরবরাহ চলছে, যা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির অংশ।
বিশেষজ্ঞরা বলছেন, এই ডিজেল সরবরাহ চট্টগ্রাম বন্দরের লাইটার জাহাজ চলাচল স্বাভাবিক করতে এবং বিদ্যুৎকেন্দ্রগুলোর জ্বালানি সংকট কমাতে সহায়ক ভূমিকা রাখবে। তবে সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে আরও বেশি জ্বালানি আমদানির প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd