• সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ষাটোর্ধ্ব বৃদ্ধাকে রাতভর ধর্ষণ,রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি টেকনাফে র‌্যাবের অভিযানে: ৩০ হাজার ইয়াবা ও ৪ বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কচ্ছপিয়ায় মাদক, মানবপাচার ও অপহরণ প্রতিরোধে সচেতনতামূলক সভা অবমাননা ও মন্দির ভাঙার প্রতিবাদে রামুতে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ট্যাগিং ও রাজনৈতিক হয়রানির সংস্কৃতি: পুরনো আশঙ্কায় জনমন নকআউট পর্বেই ব্রাজিল-জার্মানির মুখোমুখি লড়াইয়ের আভাস! বাঁচা-মরার ম্যাচে সামনে হাইতি কুতুবদিয়ায় সমুদ্রে ২ দিন ভাসমান ৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ চিনিসহ আটক ২ চোরাকারবারি কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় গুরুতর আহত শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক। / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬


চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শিশুটির পরিবার সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার (১ মার্চ) সকালে ইকোপার্কের গভীর অংশে সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান। তারা তাৎক্ষণিকভাবে শিশুটির গলার ক্ষতস্থানে চাপ দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন এবং সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির গলায় গভীর ছুরিকাঘাত ছিল এবং শ্বাসনালী কেটে গয়েছিল। অস্ত্রোপচারের পরও তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীসহ সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd