• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওয়ে দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হুঁশিয়ারি ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ উখিয়ায় সিএনজির সিটের নিচে মিলল ৯,৪৪০ পিস ইয়াবা, চালক আটক রামুতে অটোরিকশার সিটের নিচে ২০ হাজার ইয়াবা, আটক ৩ পোকখালীতে রশিদ আহমদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, হয়রানিমূলক মামলার অভিযোগ উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা কারবারি আটক টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার ইয়াবা জব্দ রামু জোয়ারিয়ানালারা থেকে নারায়ণগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে ২ তরুণ জেলে নিখোঁজ শ্রেণিকক্ষে হাতাহাতিতে রামু খিজারী স্কুলের দুই শিক্ষক: কারণ নিয়ে ধোঁয়াশা, ক্ষোভ অভিভাবকদের

রামুতে অটোরিকশার সিটের নিচে ২০ হাজার ইয়াবা, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি। / ৩২ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত নম্বরবিহীন অটোরিকশাটি জব্দ করা হয়।

​শুক্রবার (৯ অক্টোবর) সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘীর রাস্তার মাথা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​আটক ব্যক্তিরা হলেন— রামুর খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘী আদর্শগ্রামের তৈয়ব উল্লাহ (৩০), বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নের দক্ষিণ পূর্বপালং পাড়ার শাহিনা আক্তার (২২) এবং খুনিয়াপালংয়ের মৌলভীবাজার আশ্রয়ণ প্রকল্প এলাকার উম্মে হাবিবা (১৬)।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘নুরজাহান মোটরস’ নামের একটি নম্বরবিহীন ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। অটোরিকশাটির পেছনের সিটের নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো দুটি পুঁটলি উদ্ধার করা হয়, যার ভেতর ছিল ২০ হাজার পিস ইয়াবা।

​তিনি আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd