• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রায়পুরের দুই শিক্ষার্থী নিখোঁজ: সন্ধান চায় পরিবার রামুর শফিকুল নাইক্ষ্যংছড়ির ফাক্রিকাটায় ২০ হাজার ইয়াবাসহ আটক পিপিএম (সাহসিকতা) পদক পেলেন রামু থানার সাবেক ওসি) মুনিরুল ইসলাম ভূঁইয়া বিশ্ববাজারে কমলো তেলের দাম কক্সবাজার সদর: হত্যা মামলার পলাতক আসামি ছৈয়দ আলম বিসিক মোড় থেকে গ্রেপ্তার সীমান্তে ধাওয়া খেয়ে নাফে ঝাঁপ: উখিয়ায় ফেলে যাওয়া ব্যাগে মিলল লাখ পিস ইয়াবা! জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী আটক হারানো বিজ্ঞপ্তি- শুক্রবার সন্ধ্যায় পরশুরাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে নিখোঁজ। সর্বশেষ লোকেশন: কক্সবাজার। ​📞 যোগাযোগ: রিদয় — 01818745238 টেকনাফে বন্ধুর খপ্পরে মানবপাচার, ৫ জন উদ্ধার; গ্রেফতার ১ এমপি গাজী নজরুলের ফ্লাটে তরুণী স্ত্রীর ঝুলন্ত লাশ

পিপিএম (সাহসিকতা) পদক পেলেন রামু থানার সাবেক ওসি) মুনিরুল ইসলাম ভূঁইয়া

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

 

দিদারুল আলম জিসান: কক্সবাজার

চট্টগ্রামের রাউজান থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনকালে জীবন বাজি রেখে সাহসিকতাপূর্ণ ও ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ পুলিশের মর্যাদাপূর্ণ ‘পিপিএম (সাহসিকতা)’ পদকে ভূষিত হয়েছেন কক্সবাজার জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক জনাব মনিরুল ইসলাম ভূঁইয়া।

জানা যায়, রাউজান থানায় কর্মরত থাকাকালে তিনি বিভিন্ন অভিযানে প্রায় ১০০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেন। একই সাথে তিনি ঐ অঞ্চলের একাধিক শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখেন।

তার এই অসীম সাহসিকতা, পেশাদারিত্ব ও জীবন বাজি রেখে পরিচালিত সফল অভিযানের মূল্যায়ন হিসেবে সরকার তাকে এই রাষ্ট্রীয় পদকে ভূষিত করে।

ওসি মুনিরুল ইসলাম ভূঁইয়া রামু থানায় কর্মরত থাকাকালীন সময়ে অত্যন্ত সাহসিকতা এবং নিরলস পরিশ্রমের কারণে উপজেলাকে আইন-শৃঙ্খলা উন্নত সহ মাদক নির্মূল সন্ত্রাস দমন সহ এলাকার সাধারণ জনগণের শান্ত শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরলের পরিশ্রম করে অনেক সুনাম কুড়িয়েছেন!

বর্তমানে কক্সবাজার জেলা পুলিশে দায়িত্ব পালন করা সাবেক এই রামু ও রাউজান থানার ওসি বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি সমগ্র পুলিশ বাহিনীর জন্য এক বিশাল সম্মান। দেশ ও জনগণের সুরক্ষায় আমার এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে।

তার এই পদক প্রাপ্তিতে সহকর্মী, স্থানীয় অধিবাসী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd