নিউজ ডেস্ক :
ভোলার চরফ্যাশনে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২১ জুন) সকালে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন প্রতিবেশীরা।
এর আগে, শনিবার (২০ জুন) রাতে ওই বৃদ্ধার ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে জানা গেছে।
পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীর চিকিৎসার খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।