• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযান: ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা ইয়াবা পাচারের সময় ধরা পড়ল সিএনজি চালক, উদ্ধার ৮,০০০ পিস অণ্ডকোষে প্রচণ্ড আঘাত: পুলিশের এএসআইয়ের মারধরে বাস হেল্পার আশঙ্কাজনক অবস্থায় টেকনাফে আসামীবিহীন ৬,১২৮ পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৫০ জনের প্রাণ সংশয় — স্বপ্ন নাকি অতল সমুদ্রের সমাধি? কক্সবাজার সীমান্তে বিজিবির মানবিক দৃষ্টান্ত: ২৭৯ জন দুঃস্থ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও সেলাই মেশিন কক্সবাজারে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক আওয়ামী লীগের আমলে নির্যাতিত ভদন্ত শরণংকর মহাথের ১৬ এপ্রিল চট্টগ্রামে অবতরণ করেন

বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ থেকে একুশে বইমেলা; উদ্বোধনে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক। / ১০১ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬: ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৬। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বেলা ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মেলার ফিতা কেটে উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই মেলার গেট খুলে দেওয়া হবে সাধারণ পাঠক ও দর্শনার্থীদের জন্য।
এবারের মেলায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং প্রায় ১ হাজার ১৮টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
মেলা উপলক্ষে রাজধানীর বইপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দর্শনার্থীদের সুবিধার্থে টিএসসি, দোয়েল চত্বরসহ চারটি প্রধান গেট দিয়ে প্রবেশ-প্রস্থানের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য তিন স্তরের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবারের মতো একুশে বইমেলা উদ্বোধন। পাঠকরা আশা করছেন, তার উপস্থিতি মেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd