• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হলো নতুন ৫ বিষয়, মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক টেকনাফের জীম্বংখালীতে ৬৪ বিজিবির অভিযান: ১ লাখ ইয়াবাসহ মাদকারবারি আটক দেশের মানুষ ভালো নেই, ইজ্জত ও নিরাপত্তার সংকট: ডা. শফিকুর রহমান কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৬১ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার, আটক ২ ২১ বছর পর নাম বদলে ঘুরে বেড়ানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কক্সবাজারে যৌথ অভিযানে হত্যাচেষ্টা ও মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিন শরীফ গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নাইক্ষ্যংছড়িতে ৭ লাখ ৭২ হাজার টাকার সিমেন্ট, সার ও অবৈধ কাঠ জব্দ রামুতে প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উদযাপন পরিষদ গঠন: প্রধান সমন্বয়কারী অর্পন, সভাপতি বিপ্লব ও সম্পাদক দয়াল

দেশের মানুষ ভালো নেই, ইজ্জত ও নিরাপত্তার সংকট: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক / ১৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেস্ক:

দেশের মানুষের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, দেশের সাধারণ মানুষ কেবল খাওয়া-পরার দিক থেকেই কষ্টে নেই, বরং ইজ্জত ও নিরাপত্তার দিক থেকেও তারা চরম সংকটে রয়েছে।

​শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতপন্থী ইসলামী বক্তাদের সংগঠন ‘মাজলিসুল মুফাসসিরীন’ আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​বক্তব্যে ডা. শফিকুর রহমান আলেম সমাজের সম্মান রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। দেশে আলেমদের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, ব্যক্তিবিশেষের ভুলের জন্য পুরো আলেম সমাজকে দায়ী করার প্রবণতা সঠিক নয়। দুই-একজনের ভুলের দায়ভার গোটা আলেম সমাজের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় বলে তিনি মন্তব্য করেন।

​সম্মেলনে মাজলিসুল মুফাসসিরীনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd