• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে ৭ লাখ ৭২ হাজার টাকার সিমেন্ট, সার ও অবৈধ কাঠ জব্দ রামুতে প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উদযাপন পরিষদ গঠন: প্রধান সমন্বয়কারী অর্পন, সভাপতি বিপ্লব ও সম্পাদক দয়াল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ১০ হাজার বার্মিজ ইয়াবাসহ আটক ১ চকরিয়ার আলোচিত জিসান হত্যা: কালু ড্রাইভার গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি টেকনাফের জালিয়াপাড়ায় পরিত্যক্ত বোট থেকে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার সরকার নির্ধারিত দাম অকার্যকর: এলপিজিতে অতিরিক্ত গুনতে হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা কলাতলীতে কোটি টাকার সরকারি জমি দখলের উৎসব, নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন মুসলিম বন্ধুর জানাজাস্থলে ফুল হাতে দাঁড়িয়ে বৌদ্ধ তরুণ-খাগড়াছড়িতে দুই বন্ধুর আবেগঘন বিদায়ের গল্প উখিয়ার নলবনিয়ার ভুট্টো ও আমির হামজা ১ লাখ ইয়াবাসহ আটক কিশোরকে গুম করে ৩ লাখ টাকা দাবি: শেষ রক্ষা হলো না জালের আড়ালে থাকা জামাল হোসেনের

রামুতে প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উদযাপন পরিষদ গঠন: প্রধান সমন্বয়কারী অর্পন, সভাপতি বিপ্লব ও সম্পাদক দয়াল

রামু প্রতিনিধি। / ২৬ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রামু  প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে ‘রামু কেন্দ্রীয় প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উৎসব ২০২৬’ উদযাপনের লক্ষ্যে নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

​নবগঠিত এই পরিষদে সাংবাদিক অর্পন বড়ুয়াকে প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া বিপ্লব বড়ুয়াকে সভাপতি, দয়াল বড়ুয়াকে সাধারণ সম্পাদক এবং লিটন বড়ুয়াকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

​সভায় উপস্থিত বক্তারা বলেন, ঐতিহ্যবাহী প্রবারণা পূর্ণিমা ও রামুর বিশ্বখ্যাত কল্প জাহাজ ভাসা উৎসব বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। প্রতিবছরের ন্যায় এবারও উৎসবটি শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে বাস্তবায়নে সর্বস্তরের সামাজিক ও ধর্মীয় প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়।

​সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উৎসবের সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd