• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬


কক্সবাজার, ৩০ এপ্রিল ২০২৬: রামু থানাধীন ৯নং খুনিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ খুনিয়া এলাকায় পাহাড়ের ঢালে বনবিভাগের জমিতে অবস্থিত জনৈক একরামের বাড়িতে বন্য হাতির দল হামলা চালিয়ে তার স্ত্রী ও শিশু কন্যাকে পিষে হত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে আজ রাত আনুমানিক ১:৩০ থেকে ২:৩০ ঘটিকার মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, হাতির দল প্রথমে আশপাশের বিভিন্ন ফলজ গাছপালা ভাঙচুর করে ক্ষতিসাধন করে। পরে একরাম (২৫), পিতা- রহমত উল্লাহ, সাং- দক্ষিণ খুনিয়া পালংের বসতবাড়িতে হামলা চালায়।
এ সময় ঘরে থাকা একরামের স্ত্রী ছেনোয়ারা বেগম (২৪) শিশু কন্যা আছমা বিবি (২)কে নিয়ে অন্ধকারে ঘর থেকে পালানোর চেষ্টা করলে বন্য হাতির দল তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হাতিরা মা-মেয়েকে মাথা, মুখমণ্ডল, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আশপাশের লোকজন হৈচৈ করে হাতির দলকে তাড়িয়ে দিলেও মা-মেয়েকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
সংবাদ পেয়ে রামু থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, পাহাড়ি এলাকায় বন্য হাতির উপদ্রব দীর্ঘদিন ধরে চলছে। বনবিভাগের জমিতে বসবাসকারী পরিবারগুলো প্রায়ই হাতির হামলার শিকার হচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রামু থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd