জাওয়ান উদ্দিন,
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ১৭ এপ্রিল (শুক্রবার) বিকেলে ঈদগাঁও উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন।
বিকেল ৪টায় তিনি ইসলামাবাদের বোয়ালখালী রাস্তার মাথায় প্রস্তাবিত উপজেলা ভবন নির্মাণে জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেছেন।
প্রশাসনিক ভবনের পাশাপাশি তিনি উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন ও জনসাধারণের সুবিধার্থে পাবলিক টয়লেট নির্মাণের লক্ষে নির্ধা রিত স্থান ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের সাথে প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসাইন,আজিজুল হক রুবেল, সাবেক যুবদল নেতা আজমগীর,সাবেক ছাত্রদল নেতা আরিফ উল্লাহ,
ঈদগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম,জালালাবাদ ইউপি বিএনপির সভাপতি নুরুল আলম, ইসলামাবাদ বিএনপি সভাপতি হুমায়ুন কবির, ছাত্রদল নেতা সাজ্জাদুল হক, ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা উপজেলার প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরুর লক্ষ্যে সংসদ সদস্যের এই পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন।