• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৬১ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার, আটক ২ ২১ বছর পর নাম বদলে ঘুরে বেড়ানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কক্সবাজারে যৌথ অভিযানে হত্যাচেষ্টা ও মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিন শরীফ গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নাইক্ষ্যংছড়িতে ৭ লাখ ৭২ হাজার টাকার সিমেন্ট, সার ও অবৈধ কাঠ জব্দ রামুতে প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উদযাপন পরিষদ গঠন: প্রধান সমন্বয়কারী অর্পন, সভাপতি বিপ্লব ও সম্পাদক দয়াল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ১০ হাজার বার্মিজ ইয়াবাসহ আটক ১ চকরিয়ার আলোচিত জিসান হত্যা: কালু ড্রাইভার গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি টেকনাফের জালিয়াপাড়ায় পরিত্যক্ত বোট থেকে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার সরকার নির্ধারিত দাম অকার্যকর: এলপিজিতে অতিরিক্ত গুনতে হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা

কক্সবাজারে যৌথ অভিযানে হত্যাচেষ্টা ও মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিন শরীফ গ্রেফতার

বিশেষ প্রতিনিধি। / ২৩ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

​বিশেষ সংবাদদাতা, দৈনিক খবর কক্সবাজার:

কক্সবাজারের সুগন্ধা বীচ এলাকায় যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর মাদক ও হত্যাচেষ্টা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার পলাতক আসামি মো: মহিউদ্দিন শরীফকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

​শনিবার (০৩ অক্টোবর ২০২৬) মধ্যরাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫, কক্সবাজার ও এসআরবি-৭, চট্টগ্রাম)-এর একটি চৌকস যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ দলটি সুগন্ধা বীচ এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুগন্ধা বীচ সংলগ্ন কাসুন্দি হোটেল এলাকা থেকে বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মহিউদ্দিন শরীফকে আটক করতে সক্ষম হয় তারা।

​গ্রেফতারকৃত মো: মহিউদ্দিন শরীফ চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মোহরা (মৌলভীবাজার, ৯নং পুল, মধ্যম মোহরা, ভোলা খলিফার বাড়ি) এলাকার মৃত নাছেরের ছেলে। তার বিরুদ্ধে বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানায় মাদক ব্যবসা, পুলিশের ওপর আক্রমণ, ভাঙচুর ও হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসতে এসআরবি-১৫ এর এমন সাঁড়াশি অভিযান ও গোয়েন্দা নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd