• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে ৭ লাখ ৭২ হাজার টাকার সিমেন্ট, সার ও অবৈধ কাঠ জব্দ রামুতে প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উদযাপন পরিষদ গঠন: প্রধান সমন্বয়কারী অর্পন, সভাপতি বিপ্লব ও সম্পাদক দয়াল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ১০ হাজার বার্মিজ ইয়াবাসহ আটক ১ চকরিয়ার আলোচিত জিসান হত্যা: কালু ড্রাইভার গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি টেকনাফের জালিয়াপাড়ায় পরিত্যক্ত বোট থেকে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার সরকার নির্ধারিত দাম অকার্যকর: এলপিজিতে অতিরিক্ত গুনতে হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা কলাতলীতে কোটি টাকার সরকারি জমি দখলের উৎসব, নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন মুসলিম বন্ধুর জানাজাস্থলে ফুল হাতে দাঁড়িয়ে বৌদ্ধ তরুণ-খাগড়াছড়িতে দুই বন্ধুর আবেগঘন বিদায়ের গল্প উখিয়ার নলবনিয়ার ভুট্টো ও আমির হামজা ১ লাখ ইয়াবাসহ আটক কিশোরকে গুম করে ৩ লাখ টাকা দাবি: শেষ রক্ষা হলো না জালের আড়ালে থাকা জামাল হোসেনের

নাইক্ষ্যংছড়িতে ৭ লাখ ৭২ হাজার টাকার সিমেন্ট, সার ও অবৈধ কাঠ জব্দ

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৯ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দিদারুল আলম জিসান:

সিনিয়র রিপোর্টার ” কক্সবাজার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ৭২ হাজার ২১৫ টাকা মূল্যের মালিকবিহীন সিমেন্ট, সার ও বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার হাটুভাঙ্গা টিলা, তুলাতলী, তিনছড়ি ও বাকখালী নদী সংলগ্ন ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৬৫০ কেজি বিভিন্ন প্রকার সার, ৮১ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ১৯৮ দশমিক ২৫ ঘনফুট অবৈধ কাঠ।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা সারের মধ্যে ১০০ কেজি ইউরিয়া, ৩৫০ কেজি টিএসপি, ১৫০ কেজি ডিএপি এবং ৫০ কেজি পটাশ সার রয়েছে। এছাড়া জব্দ করা কাঠের মধ্যে ১৭৭ দশমিক ৭৭ ঘনফুট লালি গোল কাঠ ও ২০ দশমিক ৪৮ ঘনফুট আকাশমনি কাঠ রয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সার, জ্বালানি তেল, ভোজ্য তেল ও সিমেন্টসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

পাশাপাশি দেশের মূল্যবান বনজ সম্পদ অবৈধভাবে আহরণ ও পাচার প্রতিরোধেও সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ১১ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd