• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৬১ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার, আটক ২ ২১ বছর পর নাম বদলে ঘুরে বেড়ানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কক্সবাজারে যৌথ অভিযানে হত্যাচেষ্টা ও মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিন শরীফ গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নাইক্ষ্যংছড়িতে ৭ লাখ ৭২ হাজার টাকার সিমেন্ট, সার ও অবৈধ কাঠ জব্দ রামুতে প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উদযাপন পরিষদ গঠন: প্রধান সমন্বয়কারী অর্পন, সভাপতি বিপ্লব ও সম্পাদক দয়াল নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ১০ হাজার বার্মিজ ইয়াবাসহ আটক ১ চকরিয়ার আলোচিত জিসান হত্যা: কালু ড্রাইভার গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি টেকনাফের জালিয়াপাড়ায় পরিত্যক্ত বোট থেকে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার সরকার নির্ধারিত দাম অকার্যকর: এলপিজিতে অতিরিক্ত গুনতে হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা

কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

বিশেষ প্রতিনিধি / ২৩ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুলে পৃথক দুটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯,৭৭৫ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫। অভিযানে মাদক বহনে ব্যবহৃত ২টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

​আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, মাদকদ্রব্য পাচার ও অপরাধ দমনে এসআরবি-১৫-এর জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সদর কোম্পানি ও সিপিএসসি-র একটি যৌথ দল শুক্রবার (২ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

​প্রথম অভিযানটি পরিচালিত হয় শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে রামু থানাধীন ফতেখারকুল চৌমুহনী এলাকায়। সেখানে অভিযান চালিয়ে ৩০,০০০ পিস ইয়াবা, ১টি সিএনজি অটোরিকশা ও ২টি মোবাইলসহ মো. শফি আলম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফি আলম বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মৃত শহর আলীর ছেলে।

​এরপর দুপুর ২টা ৪৫ মিনিটে একই এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে ২৯,৭৭৫ পিস ইয়াবা, ১টি সিএনজি ও ১টি মোবাইলসহ মো. ইউনুছ (২০) নামের আরেক তরুণকে গ্রেপ্তার করে আভিযানিক দল। গ্রেপ্তার ইউনুছ প্রথম অভিযানে আটক মো. শফি আলমের ছেলে।

​উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে এসআরবি-১৫ সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd