
কক্সবাজারের উখিয়া উপজেলার ভালুকিয়া দ্বীপচান চন্দ্রজ্যোতি বৌদ্ধ বিহারে প্রয়াত শ্রদ্ধাসেন ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
আজ ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের শত শত পুণ্যার্থী ও ভক্তবৃন্দ অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সাথে প্রয়াত ভিক্ষুর স্মরণে প্রার্থনা, সমবেত বন্দনা এবং ধর্মীয় বিভিন্ন মাঙ্গলিক আচার পালন করা হয়। সন্ধ্যা ৬ টায় প্রয়াত ভিক্ষুর দাহকর্ম শেষ করে । অনুষ্ঠান শেষে দায়ক-দায়িকারা প্রয়াত শ্রদ্ধাসেন ভিক্ষুর আত্মার শান্তি ও সদ্ধর্মের পথে তাঁর উত্তরোত্তর কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করেন।