রামু প্রতিনিধি:
গ্লোবাল ইংলিশ অলিম্পিয়াড-৩ আগামী ৩১ অক্টোবর, নিবন্ধনের শেষ তারিখ ১৫ অক্টোবর
কক্সবাজারের রামুতে ইংরেজি ভাষাশিক্ষা বিষয়ক প্রতিযোগিতা "গ্লোবাল ইংলিশ অলিম্পিয়াড"-এর তৃতীয় আসর (সিজন-০৩) অনুষ্ঠিত হতে যাচ্ছে। "Empowering Minds Through English" স্লোগানকে সামনে রেখে আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৬।
দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা
অলিম্পিয়াডে দুটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রাইমারি ক্যাটাগরিতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে।
পরীক্ষার ধরন ও সিলেবাস
পরীক্ষায় থাকবে ৫০টি এমসিকিউ, মোট নম্বর ৫০ এবং সময় ৩০ মিনিট। সিলেবাসে রয়েছে গ্রামার, ভোকাবুলারি, স্পেলিং এবং সমার্থক ও বিপরীত শব্দ (Synonym & Antonym)।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি শ্রেণির জন্য আলাদা প্রশ্ন থাকবে। স্কুলের সিলেবাস অনুযায়ী শ্রেণিভিত্তিক সিলেবাস থেকেই প্রশ্ন করা হবে, ফলে শিক্ষার্থীদের কোনো বাড়তি চাপ বা পেরা থাকবে না।
আয়োজক ও সহযোগিতায়
প্রতিযোগিতাটির আয়োজক গ্লোবাল একাডেমি। সহযোগিতায় রয়েছে গ্লোবাল ইংলিশ একাডেমি।
যোগাযোগ
আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা ০১৩৩৫-৫৩৬৮৩৩ অথবা ০১৮২১-৮৩৬৮৯০৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন। অফিস: জমজম টাওয়ার, সূর্যের হাসি ক্লিনিকের নিচতলা, রামু, কক্সবাজার।
আয়োজকরা শিক্ষার্থীদের আসন নিশ্চিত করতে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।