দিদারুল আলম জিসান: কক্সবাজার
চট্টগ্রামের রাউজান থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালনকালে জীবন বাজি রেখে সাহসিকতাপূর্ণ ও ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ পুলিশের মর্যাদাপূর্ণ 'পিপিএম (সাহসিকতা)' পদকে ভূষিত হয়েছেন কক্সবাজার জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক জনাব মনিরুল ইসলাম ভূঁইয়া।
জানা যায়, রাউজান থানায় কর্মরত থাকাকালে তিনি বিভিন্ন অভিযানে প্রায় ১০০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেন। একই সাথে তিনি ঐ অঞ্চলের একাধিক শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখেন।
তার এই অসীম সাহসিকতা, পেশাদারিত্ব ও জীবন বাজি রেখে পরিচালিত সফল অভিযানের মূল্যায়ন হিসেবে সরকার তাকে এই রাষ্ট্রীয় পদকে ভূষিত করে।
ওসি মুনিরুল ইসলাম ভূঁইয়া রামু থানায় কর্মরত থাকাকালীন সময়ে অত্যন্ত সাহসিকতা এবং নিরলস পরিশ্রমের কারণে উপজেলাকে আইন-শৃঙ্খলা উন্নত সহ মাদক নির্মূল সন্ত্রাস দমন সহ এলাকার সাধারণ জনগণের শান্ত শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরলের পরিশ্রম করে অনেক সুনাম কুড়িয়েছেন!
বর্তমানে কক্সবাজার জেলা পুলিশে দায়িত্ব পালন করা সাবেক এই রামু ও রাউজান থানার ওসি বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি সমগ্র পুলিশ বাহিনীর জন্য এক বিশাল সম্মান। দেশ ও জনগণের সুরক্ষায় আমার এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে।
তার এই পদক প্রাপ্তিতে সহকর্মী, স্থানীয় অধিবাসী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।