দিদারুল আলম জিসান: কক্সবাজার
২২ মে আনুমানিক রাত ১০ টার দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা নীল দরিয়া মিনি বাস শীলখালী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ হেক্টর (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে ডগ হেক্টর কর্তৃক যাত্রীর সিটের নিচ থেকে কালো কসটেপ দ্বারা মোড়ানো খাকী রংয়ের বায়ুরোধী ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক করা হয় বাসের যাত্রী মোঃ সালাউদ্দিন (২৬), পিতা-নাছির উদ্দিন, গ্রাম-কালিনগর, পোস্ট-আটিগ্রাম, থানা: মানিকগঞ্জ ও জেলা-মানিকগঞ্জ‘কে। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।