

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে সরওয়ার কামাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর একজন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতের প্রচণ্ড শব্দে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জামায়াতের শোক প্রকাশ: সরওয়ার কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, "আমরা একজন একনিষ্ঠ ও প্রিয় ভাইকে হারালাম। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাআলা মরহুমের শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন।"
নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণ করার তৌফিক কামনা করেন। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর অনেক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।