দিদারুল আলম জিসান: কক্সবাজার
কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন বড়ঘোপ ঘাট সংলগ্ন এলাকায় আজ ২৯ এপ্রিল বুধবার দুপুর ২টায় কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ জন মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫ শত পিস ইয়াবা এবং নগদ ৭ হাজার ৫ শত টাকাসহ আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা, পরিবহনকাজে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ অর্থ ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।