দিদারুল আলম জিসান:! কক্সবাজার
কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট’সহ ০২ জন (রোহিঙ্গা) আসামী আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
আজ ২৭ এপ্রিল আনুমানিক সাড়ে ১০ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্ট এর তল্লাশিদল কর্তৃক টেকনাফ হতে কক্সবাজারগামী একটি অটোরিক্সা তল্লাশি করে সন্দেহভাজন ০২ জন যাত্রী-(১) মোঃ আয়াস (২১), পিতাঃ মোঃ কাজল আহমেদ, (২) আব্দুর রহমান (২১), পিতাঃ মোঃ আলী যোহার, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প -০৯, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মোঃ আয়াস এর পেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট আছে এবং আব্দুর রহমান তার সহযোগী হিসেবে রয়েছে বলে স্বীকারোক্তি প্রদান করে। পরবর্তীতে তার (মোঃ আয়াস) পেটের ভিতর হতে পায়ুপথের মাধ্যমে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত ০১টি বাটন মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, আটককৃত আসামীদের বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।