কক্সবাজারের উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৬০,০০,০০০ (ষাট লক্ষ) টাকা মূল্যের ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার।
কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন আনুমানিক ষাট লক্ষ টাকা মূল্যের ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, ২৩ এপ্রিল আনুমানিক বিকাল সাড়ে ০৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ উত্তর দিকে এবং বিওপি হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ পূর্ব দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে উলুবনিয়া সামসুলের ঘের নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ২০৫০ ঘটিকায় সন্দেহভাজন ০১জন ব্যক্তি মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। উক্ত সন্দেহভাজন ব্যক্তিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা ০১টি পোটলা ফেলে দ্রুত দৌড়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে কাপড়ের (লুঙ্গি) মধ্যে পেঁচানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ০২ কাট অথ্যার্ৎ ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।